উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০১/২০২৫ ৫:১২ পিএম

সারাদেশে ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে বলে জানালেন এ সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।

নাছির উদ্দীন নাছির লেখেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে দুই হাজারের অধিক মুক্তিকামী মানুষ শহিদ হয়েছে, তাদের সবাইকে পুলিশ বা সরকারি বাহিনী হত্যা করেনি। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে অসংখ্য মানুষ খুন করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন গণহত্যায় ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে কসাই-জল্লাদের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। গণহত্যার আগেও সারাদেশে বিশ্বজিৎ-আবরার থেকে শুরু করে ছাত্রলীগ যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, সবগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন মিলেও এত মানুষ খুন করেনি।

তিনি লেখেন, দুঃখজনক হলেও সত্য যে, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নামেমাত্র নিষিদ্ধ করে দায় সেরেছে। ছাত্রলীগের খুনি, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার কোনো জোরালো তৎপরতা গ্রহণ করেনি। ছাত্রলীগের শীর্ষ কোনো নেতাকে বা সন্ত্রাসী ক্যাডারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। ছাত্রজনতা নিজেরা কয়েকজনকে আইনের হাতে তুলে দিয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক লেখেন, সরকারের এই ব্যর্থতার কারণেই নিষিদ্ধ, খুনি সংগঠন ছাত্রলীগ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার সাহস পেয়েছে। খুনিদের বিচারের ক্ষেত্রে সরকারের নির্লিপ্ত আচরণের কারণেই তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে।

তিনি লেখেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর আক্রমণকারী প্রতিটি ছাত্রলীগের সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কর্মসূচি এবং গোপন তৎপরতা প্রতিহত করার দায়িত্ব সরকারের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের। সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র-জনতা জুলাই-আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিরোধ করবে।

নাছির উদ্দীন নাছির লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে ছাত্রজনতার নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিরোধ করতে প্রস্তুত। শহিদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধ ,রাব্বি, রিয়া গোপ, রিদয় তারুয়াসহ হাজারো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের সফলতা অক্ষুণ্ন রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা জুলাই-আগস্টের বীর শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইনশাআল্লাহ।’

স্ট্যাটাসের সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘ছাত্রদলের গান’ কবিতা থেকে কয়েকটি পঙ্‌ক্তি উদ্ধৃতি করেন তিনি।

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...