প্রকাশিত: ২১/১১/২০১৯ ৭:৪৭ পিএম

মাঠ এবং মাঠের বাইরের কোহলিকে মেলানো কঠিন। মাঠে তিনি তিল পরিমাণ ছাড় দেন না। আাবর সংবাদ মাধ্যমে প্রশ্নের বিপরীতে খুলে দেন বাস্তবতার দুয়ার। বাংলাদেশের কেন টেস্ট ক্রিকেটে অনীহা। কিংবা ভারতের সঙ্গে পাল্লা দিয়ে কেন উন্নতি করছে না বাংলাদেশ। এমন প্রশ্নে কোহলি তাই ‘নো ম্যানস ল্যান্ডে’ দাঁড়ালেন না। বরং বেতনের তারতম্যের কথা তুলে ধরলেন। জানিয়ে দিলেন, টেস্টে আগ্রহ জাগাতে হলে মাথায় রাখতে হবে আর্থিক ব্যাপারগুলোও।

সংবাদ মাধ্যমে শুধু বাংলাদেশ-ভারতের টেস্টের ফাঁরাক নিয়েই নয়; প্রশ্ন হলো অস্ট্রেলিয়ায় কেন ভারত গোলাপি বলে টেস্ট খেলেনি তা নিয়েও। কোহলি গাঁ বাঁচানো উত্তর দিলেন না। সোজা করেই বললেন, গোলাপি বলের টেস্ট দেশের মাটিতেই তারা খেলতে চেয়েছিল। সঙ্গে বলে রাখলেন, যেখানেই হোক গোলাপি বলের টেস্ট আয়োজন করা হলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া উচিত।

কোহলির এই কথা ধরেই শুক্রবার ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক আক্ষেপের কথা শুনিয়ে দিলেন। বললেন গোলাপি বলের টেস্টের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার কথা, ‘দিবা-রাত্রির টেস্টের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য ভালো হতো। তবে এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। যে প্রস্তুতি নিয়েছি সেটাই ঠিকঠাক প্রয়োগ করার দিকে মন দিচ্ছি।’

ইন্দোর টেস্টে ভারতের পেস বোলাররা বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে। অধিকতর শক্ত গোলাপি বলের বেশি সুইং কাজে লাগিয়ে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মারা কলকাতা টেস্টেও মুমিনুলদের ধসিয়ে দিতে মুখিয়ে আছেন। মুমিনুল তাই বলেন, ‘বিশ্বমানের পেস বোলার আছে ভারতীয় দলে। ফ্লাডলাইটের নিচে ওরা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। এটাকে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। শুধু বাংলাদেশ নয় যেকোন দলের জন্যই কাজটা কঠিন হবে এই মানসিকতা নিয়ে এগোচ্ছি।’

মুমিনুলের নেতৃত্বের অভিষেকে ভারতের বিপক্ষে ইনিংস ও ১৩০ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেই গোলাপি বলের টেস্টে দলকে নেতৃত্ব দিতে হবে মুমিনুলকে। ভারতের মতো দলের বিপক্ষে হুট করে একটা বড় চ্যালেঞ্জই সামনে এসে হাজির হয়েছে মুমিনুলের। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং আবার মজারও।’

গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টের সেই মজা দর্শকদেরও ছুঁয়ে যাবেন এমন আশা মুমিনুলের। সবাই দিবা-রাত্রির টেস্ট দেখতে মুখিয়ে আছে। ক্রিকেটাররা এবং ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। ইডেন গার্ডেনসের আবহাওয়াও এখন বেশ ভালো। আর আয়োজনে ইডেন গার্ডেনস হয়ে উঠছে অনন্য। সব মিলিয়ে মুমিনুলরা গোলাপি বলে নিজেদের অভিষেক ম্যাচটা চাপ হিসেবে নয় উপভোগ করতে চান।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer