প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ৬:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ এএম
ডেস্ক রিপোর্টঃদর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আটক ৫ রোহিঙ্গাকে দামুডহুদা মডেল থানার পুলিশ শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার দুপুরে ৫ যুবক ভারতে যাওয়ার জন্য দর্শনাচেকপোস্টে আসে। কথা শুনে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের কাছে নাম পরিচয় জানতে চাইলে তারা কিছুই বলতে না পারায় ইমিগ্রেশন পুলিশ ৫ জনকে আটক করে।
আটককৃতদের পার্সপোটের ঠিকানা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের নুর ইসলামের ছেলে সাকার (২৪) (পাসপোর্ট নং ঊঞ ০৫৯৯০৪৮), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আডিয়াল বাজার গ্রামের আ. জলিলের ছেলে সাদেক (১৮) (পাসপোর্ট নং ইঞ ০৬০৯৮৮০), একই এলাকার আ. জলিলের ছেলে আয়াল (২৫) (পাসপোর্ট নং ইঞ ০৬০৯৭৭১), একই জেলার টঙ্গিবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে আমিন (২৫) (পাসপোর্ট নং  ইঞ ০৫৩৪৬৯২) ও ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার সামাসপুর গ্রামের হারুনের ছেলে হারেশ (২৯) পাসপোর্ট নং ইজ ০১৮১০০৩২)।  পরে তাদের দামুডহুদা মডেল থানায সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস  জানান, আটককৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট সংগ্রহ করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...