প্রকাশিত: ২২/০৩/২০২১ ৭:৩৯ পিএম

শাহেদ মিজান::
চার ঘন্টায়ও নিয়ন্ত্রণের আসেনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন। এর মধ্যে প্রায় ৩ হাজার বসতি পুড়ে গেছে ধারণা করা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে না আসায় আরো বসতি প্রতিমুহূতে ভস্মিভুত হচ্ছে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করলেও আগুন সীমা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই সাথে বাতাসের গতি বেশি থাকায় আগুন হু হু করে বেড়ে চলছে।

সোমবার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে বালুখালী ক্যাম্পে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

আগুনে বসতি পুড়ে যাওয়ায় বহু সংখ্যক রোহিঙ্গা বাস্তুহারা হয়েছেন। রাত নামায় তারা নিরুপায় হয়ে পড়েছে। তবে তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘর বাড়ি হারিয়ে কান্নায় পড়েছে রোহিঙ্গারা। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...