প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ১০:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

নিউজ ডেস্ক :;
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হোসেন (৪২)। শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার ক্যাফে ডি সুলতান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হোসেন কক্সবাজারের উখিয়া থানার বার্মিজ ক্যাম্পের বাসিন্দা।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আটক হোসেন ওই হোটেলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়েছে বলে জানিয়েছে হোসেন। আমরা ইউসুফকে ধরার চেষ্টা করছি।’

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer