ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৪/২০২৫ ১০:৩৩ এএম

হাজার হাজার দর্শকে ঠাসা উত্তেজনাপূর্ন জোন ফাইনালে শক্তিশালী চট্টগ্রামকে হারিয়ে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো কক্সবাজার।

সোমবার রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। এতে চট্টগ্রাম দুটি গোল মিস করে টূর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। অন্যদিকে টানা ৪ গোল করে ৪- ২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে কক্সবাজার।

খেলায় ট্রাইবেকারে গোল ঠেকিয়ে দেয়াসহ অনবদ্য নৈপুণ্যের জন্য প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কক্সবাজারের গোলরক্ষক সাজিবুল ইসলাম। তার হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাংগাঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন। এ সময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এদিকে কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর জোনের উদ্বোধনী খেলায় ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে চাঁদপুরকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন তুহিন।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer