প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৮:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

চকরিয়া প্রতিনিধি::
চকরিয়া পুলিশ অভিযান চালিয়ে বনদস্যু রেজাউল করিম (৩৬) কে গ্রেফতার করেছে। গতকাল ৮ জুন বিকাল ৩ টায় থানার উপপরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে সংগীয় পুলিশদল নিয়ে উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালায়। ধৃত রেজাউল করিম উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের শফি আলমের পুত্র।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ধৃত রেজাউল করিমের বিরুদ্ধে বন আইনসহ ২২ টি মামলা রয়েছে। তন্মধ্যে ১টি মামলায় আদালতের ২ বছরের সাজা রয়েছে। সে গ্রেপ্তার এড়াতে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা হিসেবে তালিকায় নাম লিখে ছদ্মবেশে আত্মগোপনে থাকে। গোপন সংবাদে খবর পেয়ে এস আই মাহবুব এর নেতৃত্বে উখিয়া থেকে গ্রেপ্তার করে। আজ ৯ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer