প্রকাশিত: ০১/০৬/২০১৭ ৯:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৬ পিএম

নিউজ ডেস্ক:: ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে সরকার ও দেশের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী। তিনি বলেন, ইসলাম সাম্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয় এবং মুসলমান পরস্পর ভাই ভাই। তিনি সারাদেশের হেফাজত নেতাদের যার যার এলাকা থেকে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য সংগ্রহ করে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকায় বিলি-বণ্টনের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। আল্লামা বাবুনগরী বলেন, দূর্গত অঞ্চলে সরকারকে যেমন সকল প্রকার সহায়তা নিয়ে এগিয়ে যেতে হবে, তেমনি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সেবা সংস্থা ও ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সংগ্রহ করে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তিনি ক্ষতিগ্রস্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মুসলমানদের ঈমানি ও মানবিক দায়িত্ব বলেও উল্লেখ করেন। –

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer