প্রকাশিত: ২১/০৫/২০১৬ ১০:১৯ পিএম , আপডেট: ২১/০৫/২০১৬ ১০:৩০ পিএম
খিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈনুদ্দীন ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুত হিসাবে মাইকিং যোগে প্রচার
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈনুদ্দীন ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুত হিসাবে মাইকিং যোগে প্রচার করছে

ফারুক আহমদ, উখিয়া ::

বঙ্গোপ সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে উখিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রোয়ানুর আঘাত বড় ধরনের না হওয়ায় জানমাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে জনগণ। উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি হিসাবে উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এরপরও পুরো এলাকা জুড়ে জনগণের মাঝে এখনো ঘূর্ণিঝড় রোয়ানুর আতংক বিরাজ করছে।

জানা যায়, গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সারাদিন ঘূর্ণিঝড় রোয়ানুর প্রচুর বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বয়ে চলেছে। প্রচন্ড ঝড়ো হওয়ায় উখিয়া উপজেলার রতœাপালং, জালিয়াপালং, হলদিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নে কাঁচা ঘরবাড়ী লন্ডভন্ড হয়ে গেছে। অসংখ্য গাছ পালা ভেঁঙ্গে গেছে। পানের বরজ নষ্টসহ সবজি ক্ষেতকামার ক্ষতি সাধন হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইন নষ্ট হওয়ায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসন কন্টোলরুম চালু করেছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈনুদ্দীন ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুত হিসাবে মাইকিং যোগে প্রচার ও উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...