উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১০/২০২২ ৭:৪৮ এএম
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষ।

রোববার (২ অক্টোবর) রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭/এ বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গুলশানের ওই বাসায় লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে সাতজন নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। একজন পলাতক রয়েছেন।

তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...