উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৬/২০২৩ ৭:৫৬ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির সিনিয়র নেতারা।বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করতে যান তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।

এর আগে, বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির সিনিয়র নেতারা। সে সময় রাতে গুলশানে ফিরোজায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বলে জানান তারা।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদে এই দুই কর্মসূচি রয়েছে। বিএনপি চেয়ারপারসন ঈদের দিন দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতেন। ২০১৮ সালে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্যরা সেই ধারাবাহিকতা রক্ষা করে আসছেন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা ভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। প্রতি বছর ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র নেতারা

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer