ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ৪:৩৫ এএম , আপডেট: ১৫/০৩/২০২৫ ৪:৩৮ এএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ামত উল্লাহ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে নিয়ামত উল্লাহর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব
আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গা নাগরিকের অংশগ্রহণে এক ঐতিহাসিক ইফতারের আগে ক্যাম্পে নিয়ামত উল্লাহর মৃত্যু হয়।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটে, যা উপস্থিত সবাইকে মর্মাহত করেছে। আমরা মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

ক্যাম্প কর্মকর্তারা জানান, ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহসহ পাঁচজন এই ঘটনায় আহত হন এবং তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

আহত চার রোহিঙ্গা ব্যক্তির মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন, আর বাকি দুজনের অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা রমজানের সংহতি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিন প্রায় এক লাখ রোহিঙ্গা নাগরিক জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...