প্রকাশিত: ০১/০৩/২০২০ ১০:৫৯ এএম

২০০১ সালের ৮ই নভেম্বর নড়াইল থেকে উঠে আসা হ্যাঙলা পাতলা শুকনো গড়নের এক তরুণ এই জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ার শুরু করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষেই সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড আছে তার। আবার কাকতালীয়ভাবে এই জিম্বাবুয়ের বিপক্ষেই শুরু করেছিলেন অধিনায়কত্ব। এবারও সামনে সেই জিম্বাবুয়ে; তবে এবার আলোচনায় অধিনায়ক মাশরাফির অবসর ও অধিনায়কত্বের শেষ।

জিম্বাবুয়ের বিপক্ষে আজ সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ সিরিজের প্রথম ম্যাচ দুপুর একটায় শুরু হবে। সিরিজের পরের দুটি ম্যাচ ৩ ও ৬ মার্চ। অধিনায়ক মাশরাফি আগেই বলতে চাইলেন না যে সিরিজের কী ফল তারা আশা করছেন। একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চান। কিন্তু এই সিরিজ নিয়ে যত বেশি কথা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি কথা হচ্ছে মাশরাফিকে নিয়ে, তার অবসর নিয়ে। ২০১৯ বিশ্বকাপে সফল অধিনায়ক হিসেবেই খেলতে গিয়েছিলেন মাশরাফি। ২০১৪ সাল থেকে একের পর এক সাফল্যে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক হয়ে উঠেছিলেন। কিন্তু ২০১৯ বিশ্বকাপে দলও ভালো করেনি; মাশরাফি বল হাতে ছিলেন একেবারেই অনুজ্জ্বল। ফলে তখন থেকেই দলে তার জায়গা ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মাশরাফিকে এর মধ্যে বোর্ড থেকে সাড়ম্বরে অবসর নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তিনি অবসর নিতে রাজি হননি। পরে বোর্ড সভাপতি জানান যে, এই জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করবেন তিনি। এরপর নতুন অধিনায়কের নাম বিবেচনা করবেন তারা। আর তাই এই সিরিজের পর থেকে পারফর্ম করেই মাশরাফিকে দলে সুযোগ পেতে হবে। ফলে আজ শুরু হতে যাওয়া এই সিরিজটাকে কেউ বলছেন, অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ। কেউ আরেক ধাপ এগিয়ে বলছেন, মাশরাফির শেষ আন্তর্জাতিক সিরিজ।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer