প্রকাশিত: ০১/০৬/২০১৮ ৮:০৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৬ এএম

নিউজ ডেস্ক::
উখিয়া কোর্টবাজারস্থ সোনারপাড়া সড়কে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সষস্ত্র লাঠিয়াল বাহিনীর সদস্যরা এ সময় দোকান ভাং চুর সহ মালামাল নষ্ট ও টাকা লুটপাট করেছে। বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বৃহস্পতিবার সন্ধ্যায় (৩১ মে) এ ঘটনাটি সংঘটিত হয়েছে।
জানাযায়, তুচ্ছ ঘটনার জের ধরে রুমখাঁ কুলাল পাড়া গ্রামের ৩০/৩৫জন যুবক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কোর্টবাজার সোনার পাড়া সড়কে খাইরু কুলিং কর্নার নামক দোকানে অর্তকিত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীদের হামলার শিকার হন মৃত গুরামিয়া সওদাগরের পুত্র ছাবের আহাম্মদ (৫২) তার পুত্র আবছার (২৬) দোকানের মালিক খাইরুল হক (২৫) ও তার ভাই জিয়াউল হক জিয়া (২৮)।
ছাবের আহাম্মদ ও খাইরুল হক অভিযোগ করে বলেন কোলাল পাড়া গ্রামের চিহ্নিত উৎশৃঙ্খল যুবক লাঠি, লোহার রড় ও ধারালো চুরা নিয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। শুধু তাই নই দোকানে ভাং চুর চালিয়ে মালামাল নষ্ট ও নগদ টাকা লুট পাট করে।
উখিয়া থানার ডিউটি অফিসার জানান দু পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer