উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৯/২০২২ ১১:১১ এএম

রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট নামের একটি কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের তরুণের নাম ইলিয়াস (২০)। দগ্ধ দুইজন হলেন, আলিম (৪০) ও দীপক (২৫)। ধারণা করা হচ্ছে, হতাহতরা ডিপোটিতে মালামাল নামানোর শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, চিকিৎসাধীন দগ্ধ দুইজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের ৫০% পর্যন্ত দগ্ধ হয়েছে।

ADVERTISEMENT

dt-ad
জানা গেছে, রাতে ডিপোটিতে কুরিয়ারের মালামাল লোড-আনলোডের সময় এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...