প্রকাশিত: ১০/১০/২০১৮ ২:৪০ পিএম

 

উখিয়া নিউজ ডটকম – সাতক্ষীরা সীমান্ত দি‌য়ে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে আসা সাত রোহিঙ্গা নারী ও শিশুকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা বেগম (৫), জান্নাত আরা বেগম (৩) ও ছেলে মো. সাগর (১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) এবং বৃদ্ধা উসুন জামানকে (৭৫) ভারতে পাচারের উদ্দেশে সাতক্ষীরার আবাদেরহাট এলাকায় নিয়ে আসে একটি চক্র। এসময় সন্দেহ হলে স্থানীয় জনগণ তা‌দের আটক করে পুলিশে দেয়। আটক নুর বেগম জানান, দুই দালালের মাধ্যামে তারা ভার‌তে যাওয়ার জন্য সাতক্ষীরা সীমান্তে এসেছিলেন। তাদের কলকাতায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। তারা আবাদেরহাট এলাকায় পৌঁছুলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়।

পাঠকের মতামত

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন রাষ্ট্রদূতসহ ৮ সদস্যের প্রতিনিধি দল, প্রত্যাবাসন দাবিতে প্ল্যাকার্ড

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ...
Single Page Footer