প্রকাশিত: ০৯/০৬/২০২০ ৬:৪২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সম্প্রতি গনজমায়েত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ রোহিঙ্গা শরনার্থীর মৃত্যু হয়েছে। গত ৮ জুন এদের মৃত্যু হয়। মারা যাওয়া ২ জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৮ বছর। সে ক্যাম্প-১০ এর বাসিন্দা।অপরজনের বয়স ৭০ বছর। সে ক্যাম্প-৭ এর বাসিন্দা। মারা যাওয়া এ ২জন সহ মোট ৩ জন রোহিঙ্গা শরনার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।

বিষয়টি অতিরিক্ত আরআরআরসি ও একই অফিসের মুখপাত্র (উপসচিব) সামছু দ্দৌজা জানিয়েছেন। তিনি আরো জানান, মারা যাওয়া একজনের টেস্ট রিপোর্ট আগে থেকেই পজেটিভ ছিলো। অপরজন মারা যাওয়ার পর গত ৮ জুন রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তিনি আরো বলেন, এ পর্যন্ত মোট ৩৫ জন রোহিঙ্গা শরনার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন, ২ জন সুস্থ হয়েছেন এবং ৩০ জন চিকিৎসাধীন আছেন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer