ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/১০/২০২৬ ১:৫০ পিএম
ছবি-প্রতীকী

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার (মিশুক) ধাক্কায় এক শিশু পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।

নিহত শিশুর নাম আফরিন সুলতানা (৫)। আহত শিশুর নাম আয়ান (৭)। দুজনেই সম্পর্কে কাজিন বলে জানা গেছে। তারা নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে ১১ জনের একটি দল ঘুরতে আসেন মহেশখালীতে। তাদের ২১ তারিখ পর্যন্ত কক্সবাজার ঘোরার পরিকল্পনা ছিল। এ সময় আদিনাথ জেটি এলাকায় দ্রুতগতির একটি মিশুক গাড়ি ওই শিশুদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরিন সুলতানার মৃত্যু হয় এবং আয়ান আহত হয়।

নিহত আফরিনের বাবার নাম আল আমিন এবং মায়ের নাম শেখ হাসিনা।
নিহতের মামা মেসবাহ উদ্দীন ভূঁইয়া জানান, সকাল ১১টার দিকে দ্রুতগতির মিশুক গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিশুক গাড়ির চালক তাকিল (১৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, পর্যটন মৌসুমে মহেশখালীর আদিনাথ জেটি এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী এস এম রুবেল বলেন, একটা শিশু মহেশখালী বেড়াতে এসেই তার মৃত্যু হয়েছে। এটি আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। ভুক্তভোগীরা আইনগত পদক্ষেপ না নিলে হয়তো বেপরোয়া গতিতে গাড়ি চালানো চালক পার পেয়ে যাবে, তবে ভুক্তভোগীর মনে আজীবনের একটা ক্ষত থেকে যাবে যে মহেশখালী ঘুরতে গিয়ে আমি আমার মেয়েকে হারিয়েছি। এই যে হারানোর ব্যাপারটা এটার দায় স্থানীয় এমপি, ইউএনও ও চেয়ারম্যানকে নিতে হবে, কারণ মানুষের চলাচলের রাস্তায় অবৈধ টমটম সিন্ডিকেটের কার্যক্রমের কারণে আজকে একটা প্রাণ গেল।

মহেশখালীর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল তাদের, অথচ তারা ফিরছে এক নিথর দেহ নিয়ে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...