প্রকাশিত: ০৫/০৪/২০২০ ৫:০০ পিএম , আপডেট: ০৫/০৪/২০২০ ৫:০৫ পিএম

দেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। আজ রবিবার (০৫-০৪-২০২০) কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জম এর তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটসের সহযোগিতায় নৌসদস্য রাউপ জেলার বড়ইছড়ি সদর, কলেজ রোড, বড়ইছড়ি বাজারও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।এসময় জন সমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে হাতে জীবাণু নাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। পাশাপাশি আশেপাশের পরিবেশ জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক ঔষধ ছেটানো হয়।

এসময় নৌসদস্যরা জন সমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেই সাথে তারা করোনা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচতেনতা তৈরি করতে বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer