প্রকাশিত: ০৮/০৪/২০২০ ৫:৩৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভাইরাস প্রতিরোধে পবিত্র শবেবরাত উপলক্ষে সব ধরনের গবাদি পশু জবাই ও গোস্ত বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, পবিত্র শবেবরাতের দিন লোকজন গবাদি পশুর গোস্ত কিনতে গিয়ে কসাই এর দোকানে ভীড় লেগে যায়। এতে চলমান করোনা ভাইরাস জীবাণু সংক্রামিত হওয়ার আশংকা রয়েছে। তাই সম্ভাব্য জনভীড় এড়াতে কক্সবাজার জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত পুরো কক্সবাজার জেলায় কার্যকর করা হবে বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন। এছাড়া তিনি পবিত্র শবে বরাতের নামাজ নিজ নিজ বাড়িঘরে আদায় করার জন্য সম্মানিত মুসল্লীদের তিনি অনুরোধ করেছেন।

এবিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে নিন্মে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পবিত্র শবে বরাত উপলক্ষে কক্সবাজার জেলায় গরু জবাই করা হতে বিরত থাকার জন্য বলা হলো। পবিত্র শবে বরাতের নামাজ বাড়িতে আদায় করুন।”

পাঠকের মতামত

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer