প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৮:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী মিনহাজুল আবেদীন প্রকাশ রকিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

২৯ জুন দিবাগত রাত পৌনে ১০টার দিকে খুরুশকুল কুলিয়াপাড়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড .২২ বোর গুলি।

র‌্যাব ৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, রকি দক্ষিন রুমালিয়ারছড়া এলাকার শফিকুর রহমান ছেলে। তার বিরুদ্ধে হত্যা, পুলিশ এ্যাসল্ট ও ডাকাতি সহ একাধিক মামলা বিচারাধিন রয়েছে।

তিনি আরও জানান, রকি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার লক্ষে অবৈধ অস্ত্র সহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এরপর তার নিকট থেকে ১ টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড .২২ বোর গুলি উদ্ধার করা হয়।

রকির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer