আগামীকাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৪/২০২৬ ৫:৪০ পিএম

রা দেশের ন্যায় কক্সবাজারেও মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ৫৪ টি পরীক্ষা কেন্দ্রে মোট অংশ নেবে ২৬ হাজার ৭শ ৪৭জন পরীক্ষার্থী।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ৩২ টি কেন্দ্রে ১৮ হাজার ১শত ৯৮ জন এসএসসি, ১৪ টি কেন্দ্র ৭ হাজার ১শত ১৮ জন দাখিল এবং ৮ টি কেন্দ্রে ১ হাজার ৪শত ৩১ জন কারিগরী পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে ঢাকা থেকে।

সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...