প্রকাশিত: ০৪/০২/২০১৭ ১২:২৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় এনামুল হক নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হারবাংয়ের ইনানি রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুলের বাড়ি চকরিয়া উপজেলার চিরিঙ্গা পৌরসভার স্টেশন বাজার এলাকায়। তিনি ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এনামুল মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে হারবাং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান এনামুল।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer