ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৫ ১১:০৪ এএম

কক্সবাজারে সংরক্ষিত বনের পাশে পাঁচটি বালু মহাল ইজারা না দিতে দুই সচিব, কক্সবাজারের জেলা প্রশাসকসহ ১৩ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস)।

মঙ্গলবার (২৫ মার্চ) ডাকযোগে পাঠানো এ নোটিশে চকরিয়ার খুটাখালি ১, রামুর ধলিরছড়া ও পানিরছড়া এবং উখিয়ার পালংখালী ও হিজলিয়া বালুমহালগুলো বিলুপ্ত ঘোষণা করে ইজারা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজারে পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিপূর্বে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে তারা চকরিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রদান করে, যেখানে সংরক্ষিত বনাঞ্চল, টিলা ও খাল রক্ষার দাবি জানানো হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বেলা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ) এবং আরও আটটি সংস্থাকে পাহাড় কাটা ও জলাধার ভরাট বন্ধে আইনি নোটিশ পাঠায়। নোটিশে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পাহাড় কাটা ও জলাধার ভরাটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এসব কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।

এছাড়াও, বেলা কক্সবাজারের বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

এই পদক্ষেপগুলোর মাধ্যেমে কক্সবাজারের পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণের ক্ষেত্রে বেলা ও ইয়েস-এর সক্রিয় ভূমিকার প্রতিফলন লক্ষ্য করা যায়।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...