প্রকাশিত: ২২/০৬/২০১৭ ১১:০৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১৯টি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-৭) সদস্যরা। বৃহস্পতিবার (২২জুন) ভোর রাত ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার পুরান সিকদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয। এসময় অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
কক্সবাজার র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় অভিযান চালান। এসময় উপজেলার পুরান সিকাদার পাড়া এলাকার মুকুলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ৬টি এসবিবিএল, ১৩টি ওয়ান শুটারগান ও ৬শ পিস (৫.৫ মিমি/ ২২ বোর, ০.১/২ বোর) গোলাবারুদসহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে কুতুবদিয়া থানায় আটক ব্যক্তিকে সোপর্দ করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজ ভূঁইয়া জানান, আটক ব্যক্তি ও আগ্নেয়াস্ত্র এখনও থানায় রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (২১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে কক্সবাজারের মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় ১৩টি ওয়ান শুটারগান, ১২ বোর শর্ট গানের গুলি, ২২টি ৫.৫ মিমি/২২ গুলি ৪০৮টি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer