প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ৮:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৭ কক্সবাজার শহরের নাজিরারটেক এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মিজবাহ উদ্দিন হত্যা মামলার ২জন আসামীকে গ্রেফতার করেছে। ৭জুন বুধবার রাত সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম কুতুবদিয়া পাড়ার আহাম্মদ হোসেন এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫) ও একই ওয়ার্ডের নাজিরার টেক এলাকার মোঃ নাসির এর স্ত্রী মোসাঃ রুমা আক্তার। আটককৃরা মিজবাহ উদ্দিন হত্যা মামলার আসামী।

র‌্যাব-৭ সিপিসি-২ কক্সবাজারের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডস্থ নাজিরার টেক এলাকায় চাঞ্চল্যকর মিজবাহ উদ্দিন হত্যা মামলার আসামী পশ্চিম কুতুবদিয়া পাড়ার আহাম্মদ হোসেন এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৫) ও নাজিরার টেক এলাকার মোঃ নাসির এর স্ত্রী মোসাঃ রুমা আক্তার ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মিজবাহ উদ্দিন হত্যার একটি মামলা রয়েছে, যার মামলা নং-৩৬/১৭ ধারা-৩০২/৩৪ দঃবিঃ। পরবর্তীতে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer