প্রকাশিত: ০২/০৭/২০২২ ১২:২৩ পিএম
ছবি/ প্রতীকী

ছবি/ প্রতীকী
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে আজিজুল হক নামের যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া একটার দিকে সদরের ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, বাড়ির পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসীর বরাত দিয়ে এ কর্মকর্তা আরও জানান, আজিজুল হকের একটি গ্রুপ ছিল। চিহ্নিত প্রতিপক্ষরাই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...