প্রকাশিত: ১০/০৬/২০১৭ ১২:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৫ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ::
কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। আজ ১০ জুন রাত আনুমানিক ১ টার দিকে ইউনিয়নের নতুন মহাল রহমানিয়া মাদ্রাসার পাশে ঘটে এ ঘটনা। এ ঘটনায় কেউ আটক হয়নি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিহত ব্যবসায়ী একই এলাকার বদিউর রহমানের পুত্র সাইফুল ইসলাম (২৬) বলে জানা গেছে।স্থানীয় সুত্রে জানা যায় ঘটনার সময় নিহত সাইফুল তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়ি ফিরছিল ঐ সময় রহমানিয়া মাদ্রাসার সামনে পৌছলে পুর্বে থেকে উৎপেতে থাকা একই এলাকার মর্তুজার পুত্র শাহাব উদ্দীনের নেতৃত্বে আরও ৪/৫ জন দুর্বৃত্ত পুর্ব শত্রুতার জের ধরে উপর্যপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার পুর্বক কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন ঈদগাঁও পুলিশের একটি দল।স্থানীয় এমইউপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম কে কল করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে তার লাশের সুরহতাল রির্পোটের জন্য হাসপাতালে গিয়েছে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজখবর নিচ্ছেন বলে জানায়।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer