উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/০১/২০২৩ ৯:৩১ এএম

চকরিয়া থেকে ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া মামলার আসামী মোঃ শাহাদাত হোসেন (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

রোববার দিনগত রাত ১ টার দিকে চকরিয়া উপজেলার রায়পুরা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
গ্রেফতার মোঃ শাহাদাত হোসেন ওই এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গত ৯ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে এক ছাত্রীবে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রাখে শাহাদাত। পরে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এব্যাপারে ১ জানুয়ারি রোববার আদালতে মামলা করা হয়। মামলা দায়েরে ১২ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণ এবং ভিডিও প্রকাশের সত্যতা স্বীকার করেছে। আসামিকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer