প্রকাশিত: ৩০/০৫/২০১৭ ১২:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২১ পিএম

ডেস্ক রিপোর্ট ::
ঘূর্ণিঝড় মোরা আতঙ্কে কক্সবাজার শহরে একটি আশ্রয়কেন্দ্রে দু’জনের মৃত্যু হয়েছে আজ। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। কক্সবাজার জেলা প্রশাসক মো. আলীম হোসেন আশ্রয়কেন্দ্রে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান জানান, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ল্ড ভিশন আশ্রয়কেন্দ্রে ঘূর্ণিঝড়ের আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘূর্ণিঝড় মোরার প্রভাবে জড়ো বাতাস ও ভারি বৃষ্টিতে কক্সবাজার উপকূলের শত শত ঘরবাড়ি ধসে গেছে। জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এবং গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer