উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/০৫/২০২৩ ৫:৪৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় শিশু গৃহকর্মী হত্যা মামলার প্রধান আসামি সুমা আক্তারকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শনিবার (২৭ মে) ভোর রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের সদর ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

গ্রেফতার সুমাইয়া আক্তার চকরিয়ার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজিয়ানপাড়া এলাকার কামাল হারুনের স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১০ মে মিফতাহ মণি নামে ওই গৃহকর্মী চকরিয়া কাকারার হাজিয়ান পাড়ার জনৈক হারুনের বাড়িতে হত্যার শিকার হয়। পরে তার লাশ রাখা হয় ফ্রিজে। এরপর কিশোরীর পরিবারকে জানানো হয় ডায়রিয়ার কারণে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি ওই গৃহকর্মীর পরিবারে জানা জানি হলে মহেশখালীতে তার মরদেহ এনে অ্যাম্বুলেন্সে রেখে বাড়ির মালিক হারুন ও তার স্ত্রী সোমা পালিয়ে যায় বলে অভিযোগ করেন মিফতাহ’র পরিবার। এ সময় তারা ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন এবং মৃত্যুর পরবর্তী তার মরদেহ ফ্রিজে রাখার আলামত পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যাতন করে এই শিশু গৃহকর্মীকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছিলেন হারুন ও সোমা। এ ঘটনায় কামাল হারুন ও তার স্ত্রী সোমা আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করে চকরিয়া থানায় হত্যা মামলা করেন ওই শিশুর বাবা ছৈয়দ নূর।

এরই প্রেক্ষিতে শনিবার ভোর রাতে র‍্যাবের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের সদরের ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমা আক্তারকে গ্রেফতার করা হয়।

সুমা আক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাবের এ কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...