প্রকাশিত: ১৬/০৬/২০২২ ১০:০৪ এএম

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘কক্সবাজারে একটি আন্তর্জাতিকমানের ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি হবে। সেখানে এখানকার ছেলেমেয়েদের জায়গা করে নিতে হবে। তাই শুধু জিপিএ-৫ পেলে হবে না। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অর্জন করতে হবে বাস্তবমুখি শিক্ষাও।’

বুধবার (১৫ জুন) কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বায়তুশ শরফের সুনাম শুধু কক্সবাজারে নয়, পুরো বাংলাদেশে রয়েছে। এছাড়া বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে এক ছাদের নিচে সকল ধর্মের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। যা সম্প্রীতির অনন্য উদাহরণ।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শুধু তেলাওয়াত করতে জানেন, কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারা লোকের সংখ্যা খুব কম।

মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দে, জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম।

শহিদুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম।

পরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উত্তরণ মডেল কলেজের উদ্বোধন করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...