উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০৪/২০২৫ ৯:৪৯ এএম

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

ট্রেন থেকে লাফ দিয়ে আহত আব্দুর রাজ্জাক

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভীতসন্ত্রস্ত হয়ে এক দম্পতি তাদের এক ছেলে শিশুসহ ট্রেন থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মো. হামদান নামের ৮ মাস বয়সী শিশুকে মৃত ঘোষণা করা হয়।

গুরুতর আহত হয়েছেন শিশুর বাবা আবদুর রাজ্জাক (২৬) এবং মা লিজা আক্তার (২০)। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী আবদুর রাজ্জাকের বাড়ি কক্সবাজারের পিএমখালী ইউনিয়ন এলাকায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে পরিবার নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

আরও জানা যায়, ঘটনার একটু আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুর রাজ্জাক সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠেন। এরপর ট্রেনটি লোহাগাড়ার পদুয়ায় পৌঁছালে একটি বগিতে আগুন লেগে যায়।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বগিতে আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন জানান, আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...