প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সী–ইন পয়েন্টস্থ সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে নির্মাণের অভিযোগে ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বালিয়াড়ি দখল করে লাখ লাখ টাকার বিনিময়ে এসব দোকান রাতের আঁধারে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে এই অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কয়েকদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৈকতের সী–ইন পয়েন্টের বালিয়াড়িতে জালাল আহম্মদের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে দোকান নির্মাণ করে যাচ্ছে। প্রশাসনের অনুমতি না নিয়ে এসব দোকান নির্মাণ করা হয়েছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ১৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ সময় দখলদার জালাল আহমদকে অনেক খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযানের সময় তিনি পালিয়ে যান।
জানা গেছে, জালাল আহম্মদ ও মো. ফরিদ নামে দু’ব্যক্তি অবৈধভাবে এসব দোকান নির্মাণ করেছেন। তারা প্রতি দোকানদারের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে এসব দোকান নির্মাণের কন্ট্রাক্ট নিয়েছেন। এছাড়া প্রতিটি দোকান এক থেকে দেড় লাখ টাকার বিনিময়ে একটি চক্র কিনে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের এমন উচ্ছেদে এসব দখলদারদের দখলবাজি ভন্ডুল হয়ে যায়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer