প্রকাশিত: ০৪/০২/২০১৭ ১০:৩৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::

পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দুটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সুগন্ধা পয়েন্টে টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি, ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান স্পিড কমিউনিকেশনের প্রধান নির্বাহী সিপন তালুকদার ও সাংবাদিক ওমর ফারুক। পর্যবেক্ষণ টাওয়ার দুটি নির্মাণে টুরিস্ট পুলিশকে সহযোগিতা করেছে স্পিড কমিউনিকেশন।
সুগন্ধা ও কলাতলী পয়েন্টে নির্মিত টাওয়ার দুটি থেকে সৈকত পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া টাওয়ার দুটিতে লকারের ব্যবস্থা রাখা হয়েছে। দুটি টাওয়ারে ২৫টি করে ৫০টি লকার আছে। সেখানে পর্যটকেরা তাঁদের মূল্যবান জিনিসপত্র রেখে নিশ্চিতে সৈকতে ভ্রমণ করতে পারবেন। প্রতি ঘণ্টা লকারের ভাড়া ৫০ টাকা।
রায়হান কাজেমি বলেন, পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪০টি ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানো হবে। ওই ক্যামেরাগুলোও পর্যবেক্ষণ টাওয়ার থেকে নিয়ন্ত্রণ করা হবে।
ফজলে রাব্বি বলেন, কোনো সমস্যায় পড়লে এখন থেকে পর্যটকেরা পর্যবেক্ষণ টাওয়ারে এসেই অভিযোগ করতে পারবেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer