প্রকাশিত: ১৬/০২/২০২০ ১২:৪২ পিএম

ইমরান আল মাহমুদ::
কক্সবাজার সরকারি কলেজে মুজিববর্ষ আন্তঃবিভাগ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।রবিবার সকাল দশটায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে পবিত্র কুুুুরআন তেলাওয়াত,গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বেধন অনুষ্ঠান সূচনা করা হয়। শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।এসময় তিনি বলেন,ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল।মাদক ছেড়ে মাঠে খেলতে চল।মানসিক প্রশান্তির জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নাই বলে মনে করি।
মুজিববর্ষ আন্তঃবিভাগ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহ্বায়ক অত্র কলেজের শিক্ষক নিজাম উদ্দিন ফারুকী, শিক্ষক পরিষদের সম্পাদক মফিদুল আলম সহ শিক্ষক,শিক্ষার্থী, বিএনসিসি,রোভার,স্কাউট , বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বাংলা বিভাগ,ইংরেজি বিভাগ,হিসাববিজ্ঞান বিভাগ,পদার্থবিদ্যা বিভাগ,গণিত বিভাগ,অর্থনীতি বিভাগ সহ বিভিন্ন বিভাগ স্ব স্ব টিম নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন।টুর্নামেন্ট উদ্বোধনের আগে ধুলোবালিময় মাঠকে খেলার উপযোগী করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কক্সবাজার।
টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer