উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৯/২০২৫ ২:১৪ পিএম

সমুদ্র দেখা হলো না বাবা-মেয়ের, সড়কেই ঝরলো প্রাণ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঠাকুরদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও চার জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানকে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত গোলাম সরোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সাব ইন্সপেক্টর বোরহান উদ্দিন বলেন, সকালে ঠাকুরদিঘী এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ আছেন। অপর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...