প্রকাশিত: ১৪/০৮/২০২২ ৮:৩৭ এএম

এম.এ আজিজ রাসেল:
নরমাল ডেলিভারীতে অতিরিক্ত বিল আদায় করা হয়েছে দাবী করে গেল ২৫ জুলাই কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালের বিরুদ্ধে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ দেন জনৈক আশরাফ ইলাহী। বিষয়টি নিয়ে ১১ আগষ্ট উভয়পক্ষকে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ে শুনানীর জন্য ডাকা হয়। কিন্তু সেদিন হাসপাতাল কর্তৃপক্ষ সময় চায়। অবশেষে শনিবার সকাল ১১ টায় সেই শুনানি অনুষ্ঠিত হয়। এতে জেনারেল হাসপাতালের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি প্রমানিত হওয়ায় কর্তৃপক্ষকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইন বলেন, কোন প্রকার সেবার মূল্য উল্লেখ না করেই জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগকারীর থেকে সেবার মূল্য গ্রহণ করা এবং রোগীর নরমাল ডেলিভারি হলেও অভিযুক্ত প্রতিষ্ঠান সার্জন টিম চার্জ বাবদ ১২ হাজার টাকা আদায় করা যা ভোক্তা—অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই কারণে জরিমানা করা হয়েছে। জরিমানার থেকে অভিযোগকারীকে ৮ হাজার টাকা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, শনিবার বিকেলে আমরা আরো ৩ টি দোকান থেকে জরিমানা আদায় করেছি। এগুলো হলো শহরের খুরুশকুল রোড়ের আল মদিনা কৃষি বিতানকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে ইউরিয়া সার বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার কারণে ৩ হাজার টাকা ,সৌক সুপার সপকে মোড়কের গায়ে পন্যের মেয়াদ আর খুচরা মূল্য না থাকায় ৩ হাজার টাকা এবং খুরুশকুলের মাম্মী এন্টারপ্রাইজকে সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...