প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৬:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ ৩০ জুন দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোবারক (২২) ও জান্নাতুল ফেরদৌস (১২)।

আহতরা হলেন- আসমা আক্তার (১৫) ও সাজ্জাদুল ইসলাম (২)। তারা দুজন জান্নাতুল ফেরদৌসের আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির এসআই মহিউদ্দিন বলেন, সৌদিয়া সার্ভিসের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এক শিশুসহ চারজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের মধ্যে মোবারক ও জান্নাতুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাস ও অটোরিকশা দুটোকে আটক করেছি। বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer