প্রকাশিত: ০১/০৮/২০১৮ ৪:৩৩ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৪ পিএম

বেলাল আজাদ, কক্সবাজার:

সচরাচর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবীর অভিযোগে যৌতুক নিরোধ আইনের ৪ ধারা অথবা নারী নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করে থাকেন। কিন্তু স্ত্রী কর্তৃক স্বামীর নিকট যৌতুক দাবীর অভিযোগে ১৯৮০ সনের যৌতুক
নিরোধ আইনের ৪ ধারায় মামলা করেছেন খোরশেদ আলম নামের এক ব্যক্তি।
বাদী খোরশেদ আলম (৩৪) রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়নের সমূদ্র উপকূলীয় পেচাঁরদ্বীপ এলাকার মৃত ফরিদ আলমের পূত্র। আসামী তার স্ত্রী খুরশিদা বেগম (২৮) একই উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মিয়াজীপাড়া ঘাটঘর এলাকার আনার আহমদের কন্যা। কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম (রামু) আমলী আদালতে সি.আর. মামলাটি দায়ের করা হলে, আদালতের বিচারক হেলাল উদ্দীন মামলাটি আমলে নিয়ে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ নুরুল ইসলাম। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer