প্রকাশিত: ১১/০৪/২০২০ ৩:৫২ পিএম , আপডেট: ১১/০৪/২০২০ ৪:০৬ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ১১ এপ্রিল ৮ জনের স্যাম্পল টেস্টের সকলের রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে। অর্থাৎ কোন রোগীর শরীরে করোনা ভাইরাস জীবাণু পাওয়া যায়নি। নেগেটিভ রিপোর্ট পাওয়াদের মধ্যে
কক্সবাজার শহরের উত্তর টেকপাড়ার বাসিন্দা ও সদর হাসপাতালে চিকিৎসাধীন ইফতেখার তুষার এবং রামু’র রাজারকুল ইউনিয়নের হালদারকুলের শাহাদাত হোসেনের রিপোর্টও রয়েছে।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে টেস্টের ফলাফল ঘোষনা করা হবে।

গত ২ এপ্রিল শুরু হওয়া কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত গত ১০ দিনে মোট ১৪৫ জনের স্যাম্পল টেস্ট করে সব ‘নেগেটিভ’ পাওয়া যায়।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer