প্রকাশিত: ১৮/০৮/২০২০ ৮:১৪ এএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত হোসেন ও নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নেবে র‌্যাব।

সোমবার (১৭ আগস্ট) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ কথা জানান।

আশিক বিল্লাহ বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে বেশকিছু আলামত আদালতের আবেদনে চাওয়া হবে।

এর আগে গত ৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ৮ আসামির বিরুদ্ধে আদালতে মামলা করেন সিনহার বোন। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপসহ ৭ আসামি। পরে দুই দফা শুনানি শেষে তিন কর্মকর্তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর কয়েকদিন পর বাকি চার পুলিশ সদস্যকে রিমান্ড দেন আদালত।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

পাঠকের মতামত

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...
Single Page Footer