
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত হোসেন ও নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নেবে র্যাব।
সোমবার (১৭ আগস্ট) রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ কথা জানান।
আশিক বিল্লাহ বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে বেশকিছু আলামত আদালতের আবেদনে চাওয়া হবে।
এর আগে গত ৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ৮ আসামির বিরুদ্ধে আদালতে মামলা করেন সিনহার বোন। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন প্রদীপসহ ৭ আসামি। পরে দুই দফা শুনানি শেষে তিন কর্মকর্তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর কয়েকদিন পর বাকি চার পুলিশ সদস্যকে রিমান্ড দেন আদালত।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

পাঠকের মতামত