স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১/০৩/২০২৩ ১২:২৯ পিএম

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন, দলটির নেতৃত্বভার পেতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকা ফরোয়াডের নেতৃত্ব প্রসঙ্গে এবার মুখ খুলেছেন কোচ দিদিয়ের দেশম।

২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। তাই সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই এসেছিল অধিনায়কত্ব প্রসঙ্গ।

দেশম বলেছেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এই বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’

যদিও সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এমবাপ্পেই হতে যাচ্ছে ফ্রান্সের নতুন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকে নেতৃত্ব দিয়েছিলেন এমবাপ্পে। তবে পিএসজিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ফ্রান্সের অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে যে খুব বেশি কাজে আসবে না, সেটা দেশমের কথাতেই স্পষ্ট।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer