উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/১২/২০২৩ ৯:৪৯ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯ ডিসেম্বর পেকুয়ায় স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নিজের অনুসারীদের নিয়ে আয়োজিত এক সভায় দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন জাফর। তার এ বক্তব্যটি দলীয় শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দলীয় পদ হারালেন আলোচিত চেয়ারম্যান সেলিম খান

একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেটি আগামী সাতদিনের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ বরাবর কারণ দর্শাতেও বলা হয়েছে। অন্যথায় স্থায়ী বহিষ্কারের জন্য দলের হাই কমান্ড বরাবর সুপারিশ করা হবে।

অব্যাহতির বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করে কথা না বলে কেটে দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলম।

এদিকে জাফর আলমকে অব্যাহতি দেওয়ার খবর প্রচার পাওয়ার পর চকরিয়ায় জাফর গ্রুপের মাঝে হতাশা দেখা দিলেও বিরোধী গ্রুপে মাঝে আনন্দ বিরাজ করছে।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...