উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/০২/২০২৪ ৯:৪৫ এএম

পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৩ জনকে আটক করেছে বিজিবি। ওই সময় কাভার্ড ভ্যান তল্লাশী করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে রামু ৩০ বিজিবি এ অভিযান পরিচালিত করে বলে নিশ্চিত করেন রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
এ অভিযানে মাদক সহ আটকরা হলেন, গাইবান্ধা জেলার শাখাটা থানার ডাকবাংলা পটল পবণ তাহির এলাকার জাহিদুল ইসলামের ছেলে জামিল আহম্মেদ (২০), কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার মুমিনুল হকের ছেলে রাহাত সরোয়ার (১৯) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বকশগঞ্জ কুকখালী গ্রামের আলা উদ্দিন ছেলে কাভার্ড ভ্যানের চালক মাসুদ রানা (৩৪)।
অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ হতে চট্টগ্রামগামী পাঠাও কুরিয়ার সার্ভিসের ১টি কাভার্ড ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। চেকপোস্টে ওই কাভার্ড ভ্যান পৌঁছালে বিজিবি তল্লাশী করে পার্সেলের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা সহ তাদের আটক করা হয়।

তল্লাশী চলাকালে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer