প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ৯:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::

টেকনাফ সাবরাং ও বাহারছড়া ইউনিয়নের ২ হাজার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে লুঙ্গী বিতরণ করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।

বৃহস্পতিবার বেলা ১২ টায় বাহারছড়া দক্ষিন শিলখালী প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন ও বিকেলে সাবরাং ইউনিয়ন পরিষদে ১২০০ জন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে লুঙ্গী বিতরণ করেন তিনি।

এসময় এমপি বদি বলেন, উখিয়া-টেকনাফে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পরে সে উন্নয়ন হয়নি। অসমাপ্ত উন্নয়নও দ্রুত সমাপ্ত করা হবে। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে তিনি আবারো ক্ষমতায় আসতে পারেন।

এসময় তার সাথে ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, যুবলীগ নেতা আবু ছিদ্দিক, দেলোয়ার হোসেন, আমজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জেলা যুবলীগ নেতা আবুল কালাম প্রমূখ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer