উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৯/২০২২ ৫:৪৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝরনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান কুমিল্লার চাঁদপুর সদর থানার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারী বাড়ি পিতা আলমগীর হোসেনের ছেলে।

জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি সড়কের পাশে পড়ে যায়। এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা মো. হাবিবুর রহমানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...