উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১০/২০২৪ ৯:২০ এএম
Single Page Top

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়

 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা: কর্ম এলাকায় বাইসাইকেল/মোটরসাইকেল চালাতে হবে। প্রার্থীকে যোগাযোগ দক্ষতা ও স্মার্ট মোবাইল ফোন চালানোর পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নাই। তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর

দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • প্রার্থীকে ১৮-২০ টি নিয়মিত সমিতি এবং ৪০০-৫০০ জন নিয়মিত সদস্য নিয়ে কাজ করতে হবে।
  • ঋণ বিতরণ ও ঋণ আদায় ১০০% নিশ্চিত করা।
  • সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় এবং ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক ভিত্তিতে জমা দেয়া।
  • ঋণের আবেদন ফরম পূরণ ও ঋণ বিতরণের জন্য সুপারিশ করা।
  • সদস্যদের পাস বই ও সমিতির রেজুলেশন নিশ্চিত করা।

কর্মস্থল: দিনাজপুর অঞ্চল
বেতন: শিক্ষানবীশকালে ১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: চাকুরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন: পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম ও বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকুরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধা থাকবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৪

পাঠকের মতামত

Single Page Bottom

এইচএসসি পাসেই ব্র্যাক ওয়াশ প্রজেক্ট এ চাকরি, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক সম্প্রতি তাদের ‘ওয়াশ, ভাসান চর, এইচসিএমপি’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি ...

ইএসডিওতে অফিস অ্যাসিস্ট্যান্ট (সাপোর্ট স্টাফ) পদে নিয়োগ,কর্মস্থল, উখিয়া

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Office ...
Single Page Footer