ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৯:০৭ এএম

উখিয়ায় ট্রাকচাপায় সিএনজি-চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনায় শেষ পর্যন্তও একজনের পরিচয় মিলেনি। ওই ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তাদের রিপোর্ট নেগেটিভ আসায় বেওয়ারিশ হিসেবে মরদেহটি গতকাল কক্সবাজার বড় কবরস্থানে দাফন করা হয়েছে।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।
গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় কোন মিলেনি।

নিহতরা হলেন, উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪৫), পাগলির বিলের মৃত গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (৫২) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৫০)।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক সাইফুল আলম জানান, কক্সবাজার মূখী দ্রুতগামী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, নিহত একজনের পরিচয় মিলছিল না। তাই পরিচয় সনাক্তে সিআইডি ও পিবিআই’র সহযোগিতা নেয়া হয়েছে। পুলিশের এ দুই বিভাগ নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে যান। তাদের রিপোর্ট নেগেটিভ আসায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
পরিচয় সনাক্ত হওয়া অপর তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...